1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
টাঙ্গাইল ঘাটাইলে রাতের আঁধারে ১১টি গরু চুরি, এলাকায় আতঙ্ক বিরাজমান - Barta24TV.com

টাঙ্গাইল ঘাটাইলে রাতের আঁধারে ১১টি গরু চুরি, এলাকায় আতঙ্ক বিরাজমান

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 303 Time View
  1. ষ্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক রাতেই কৃষকের গোয়ালঘর থেকে ১১টি গরু চুরি হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে গরু চুরি হওয়ার সাথে জড়িত কে বা কারা আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোররাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী এলাকার জাহিদুল ইসলাম তার চাচা আয়নাল খান এর গোয়াল ঘর থেকে থেকে গরুগুলা চুরি হয়।

কৃষক জাহিদুল ইসলাম বলেন, তিনি সকালে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার ছোট বড় মিলিয়ে ছয়টি গরু এবং তার চাচা আয়নাল খান এর ছোট-বড় মিলিয়ে পাঁচটি গরু গোয়াল ঘর থেকে ভোর রাতের দিকে চোরেরা চুরি করে নিয়ে গেছে। তিনি আরোও বলেন, চুরি হয়ে যাওয়া গরুগুলো খোঁজাখুঁজি করছেন এবং এ বিষয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গরুগুলার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন । তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোর সনাক্ত ও গরুগুলা উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category