


মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)
নওগাঁ জেলা শাখার উদ্যোগে গতকাল ২৩ মার্চ ২০২৫, রবিবার বিকেল পাঁচটায় নওগাঁ জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি সহকারী কমিশনার মোঃ আশিকুর রহমান।বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ আহসানুল হক ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ হালিম মন্ডল, সাধারণ সম্পাদক এবং দৈনিক জয় সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাসান ইমাম তালুকদার, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা ইউনিট কমান্ডার আফজাল হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কাজী নূরনবী নাইস।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব মোঃ মোকছেদুল ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল হক ভূইয়া তাঁর বক্তব্যে বলেন,”রমজান মাস রহমতের মাস। এই সংগঠন যেন ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আরও এগিয়ে যায়, সেই প্রত্যাশা করি।”
রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার বলেন,”বাংলাদেশ প্রেসক্লাব সরকার কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সাংবাদিক সংগঠন। এটি কোনো ব্যক্তিগত সংগঠন নয়। কেন্দ্রীয় নির্দেশনায় বিভাগ এবং জেলার কার্যক্রম পরিচালিত হবে। নিয়মতান্ত্রিকভাবে সংগঠন এগিয়ে যাবে।”
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় সহযোগিতার আশ্বাস দেন।
কুরআন তেলাওয়াত, দোয়া ও ইফতারঅনুষ্ঠানের শেষ পর্যায়ে সদর থানা কমিটির কার্যকরী সদস্য মোঃ ওসমান গনি কুরআন তেলাওয়াত করেন।এরপর দোয়া পরিচালনা করা হয় এবং সকল অতিথি ও উপস্থিতিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি এবং বক্তব্য অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়েছে।
সকলেই সংগঠনের অগ্রগতি ও দেশ-জাতির কল্যাণ কামনা করেন।