1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জে ক্ষেতমজুর সমিতি র সম্মেলনে সভাপতি কমরেড মান্নান ও সম্পাদক দুলাল বিশ্বাস - Barta24TV.com
বিকাল ৩:৪১, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ক্ষেতমজুর সমিতি র সম্মেলনে সভাপতি কমরেড মান্নান ও সম্পাদক দুলাল বিশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
  • 181 Time View

মো. নজরুল ইসলামঃমানিকগঞ্জ:

ক্ষেতমজুর- ভূমিহীনদের জন্য জমি,কাজ,মজুরি ও ইনসাফসহ সংগঠনের ১০ দফা দাবি নিয়ে সারাদেশব্যপী বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জে রিজার্ভ ট্যাংক এলাকায় প্রয়াত কমরেড আজহারুল ইসলাম আরজু বাসভবনে সকাল থেকে দুপুর থেকে জেলা সম্মেলনের জন্য উদ্ভোদনী পর্ব, শহরে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও কমিটি গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মিজানুর রহমান হযরত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন খান রেজা,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় নেতা কমরেড মোতালেব মোল্লা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, জেলা শাখার এ্যাডভোকেট রফিকুল ইসলাম, ক্ষেতমজুর নেতা কমরেড নাসির উদ্দী,কমরেড আশরাফ সিদ্দিকী প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন অবিলম্বে চাল ডাল তেলসহ নিত্য পন্যের দাম কমাতে হবে। পল্লী রেশন ও পেনশন ব্যাআস্থা চালু করে ক্ষেতমজুরদের জন্য খাসজমি বন্দোবস্ত করতে হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category