1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নদী-পরিবেশ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় নোঙরের মানববন্ধন - Barta24TV.com

নদী-পরিবেশ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় নোঙরের মানববন্ধন

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 16 Time View

ব্রাহ্মণবাড়িয়ায় থেকেমো:নিশাদুল ইসলাম নিশাদঃ

‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর শ্মশানঘাট এলাকা থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ রক্ষার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শ্মশানঘাট এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, তিতাস নদীর তীর ও আশপাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে। এতে নদী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। তাই অনতিবিলম্বে শ্মশানঘাট এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণের দাবি জানান তারা।
নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল, সিনিয়র সহসভাপতি মো. ছগির আহমেদ কাজল যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
বক্তারা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং দূষণ রোধে নোঙর বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তিতাস নদীকে রক্ষা করতে হলে নদীর তীর থেকে ময়লা-আবর্জনা অপসারণসহ নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
তারা অভিযোগ করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তিতাস নদীর পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার কার্যকর উদ্যোগ প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কাঙ্ক্ষিত পদক্ষেপ না থাকায় তারা হতাশ ও উদ্বিগ্ন। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে তিতাস নদীর তীরকে ময়লা-আবর্জনামুক্ত করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category