1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Barta24TV.com

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, September 20, 2026
  • 13 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে মরিয়ম খাতুনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরবর্তীতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

​বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পরিবার ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

​মরিয়ম খাতুন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তরুণীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category