1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা - Barta24TV.com
সকাল ৮:৪১, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৫, ২০২৬
  • 13 Time View

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শাহাদাতে কারবালার শিক্ষা শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, এটি সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি রবিবার (১৪ জুন) বিকেলে টাইগার পাসস্থ চসিক সন্মেলন কক্ষে ১০ দিন ব্যাপি ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র বলেন, গত ৪১ বছর ধরে জমিয়তুল ফালাহ মসজিদে ধারাবাহিকভাবে ১০ দিনের কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আয়োজন একটি বিরল ও ঐতিহাসিক উদ্যোগ। দেশের অন্য কোথাও এ ধরনের দীর্ঘ ধারাবাহিকতা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঐতিহ্য আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.), হযরত ইমাম হাসান (রা.) ও হযরত ইমাম হোসাইন (রা.)-এর জীবনাদর্শ এবং কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা কাজে লাগিয়ে ত্যাগের মানসিকতা নিয়ে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সকে আরও আধুনিক, নান্দনিক ও মুসল্লিবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে এ ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আগামী ১৭ জুন থেকে শুরু হওয়া মাহফিলের কর্মসূচি সফল করতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ আয়োজনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, মাহফিল পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ সাইফুদ্দিন, দিলশাদ আহমেদ, আব্দুল হাই মাসুম, মাঈনুদ্দিন মিঠু, মাহবুবুল আলম, হাফেজ আহমদুল হক, মো. জহির উদ্দিন, আশহাদুল হক, হাজি শাহাবুদ্দিন, মোহাম্মদ ফিরোজ, জাহিদুল হাসান, শফিক আহমেদ, ইকরামুল হক, মিলন মেহেদী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category