


হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদলের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক( হারুকান্দি ইউনিয়ন পদপ্রার্থী) কাজল মাহমুদ আতোয়ার এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২০ শে ই মার্চ শুক্রবার বাদ আসরের পরবর্তী সময়ে উপজেলার ভেলাবাদ স্টুডিয়াম সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে ভেলাবাদ যুব সমাজের সার্বিক সহযোগিতায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাস এর সভাপতি মোশাররফ হোসেন শিকদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম, জেলা কৃষক দলের সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ সামছুল হক ও সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল শিকদার,হারুকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান আবেদ,হারুকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমাছ আহমেদ প্রমূখ।
সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।