1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
হাফিজিয়া মাদ্রাসার ছাএদেরকেও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে হবে- রেজাবুদ্দৌলা চৌধুরী - Barta24TV.com

হাফিজিয়া মাদ্রাসার ছাএদেরকেও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে হবে- রেজাবুদ্দৌলা চৌধুরী

Reporter Name
  • Update Time : Thursday, November 28, 2024
  • 222 Time View

মেলান্দহ থেকে রমজান আলী

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন এদেশের সকল হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদেরকেও কুরআনের পাশাপাশি বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি ২৭নভেম্বর বুধবার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া কাজায় কাটা আমিনিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি এতিমখানার ছাত্রদের জন্য ৫টি কম্পিউটার ও নগদ ৫০হাজার টাকা অনুদান মাদ্রাসা কর্তৃপক্ষের  হাতে তুলে দেন। তিনি আরো বলেন বিগত ১৫ বছরে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার এদেশ থেকে ইসলাম ধ্বংস করার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছিল। মাদ্রাসা বোর্ডের পরিচালনা হিন্দু ব্যক্তির হাতে তুলে দেয় তার জলন্ত দৃষ্টান্ত।

এদেশের অসংখ্য আলেম-ওলামাকে হত্যা গুম জেল জুলুম ও নির্যাতন করে বাংলাদেশকে একটা হিন্দু রাষ্ট্র বানানো  চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল।

হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা ইসলামসহ সমগ্র জাতিকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে মুক্ত করতে পেরেছি। এখন থেকে সবাইকে সজাগ থাকতে হবে আর যেন কোন অবস্থায় সেই ইসলাম বিরোধী অপশক্তি দেশের মাটিতে মাথা তুলতে না পারে। তাই স্কুল সহ মাদ্রাসার ছাত্রদের কেউ কুরআন শিক্ষার পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে সকল ধরনের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে।

উক্ত ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ তাফসীর আনায়ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category