1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার - Barta24TV.com
রাত ৯:৩৪, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • 22 Time View

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহঃ
​জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিনের অবহেলিত এই ইউনিয়নকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস নুরে আলম তালুকদার রুনু। সম্প্রতি চর গোবিন্দীতে আয়োজিত এক বিশাল উঠান বৈঠকে তার সমর্থনে ঢল নামে হাজারো মানুষের।
​বৈঠকে স্থানীয়রা অকপটে জানান, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান, যিনি সবসময় সুখে-দুঃখে তাদের পাশে ছিলেন। রুনু তালুকদারকে নিয়ে মাহমুদপুর ইউনিয়নবাসীর মধ্যে এখন ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা তাকেই ‘আগামীর কাণ্ডারি’ হিসেবে বিবেচনা করছেন।
​প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম তালুকদার রুনু বলেন, ‘মাহমুদপুরের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে নাগরিক অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। আমি কোনো দলীয় সংকীর্ণতা নয়, বরং মাহমুদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। জনগনের পবিত্র আমানত নিয়ে সততা ও দক্ষতার সাথে এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।’
​তিনি আরও বলেন, বিগত সময়ে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের ব্যর্থতা ও দুর্নীতির কারণে ইউনিয়নের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মাহমুদপুর ইউনিয়নবাসীর এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে।
​এদিনের বৈঠকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন। স্থানীয় ভোটারদের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেওয়া এই বৈঠক প্রমাণ করেছে যে, আগামী নির্বাচনে মাহমুদপুরবাসী পরিবর্তনের পক্ষে রায় দিতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category