1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
হরিরামপুরে সরকারি খালের বেড়িবাঁধের অবৈধভাবে বৃক্ষ কর্তনের অভিযোগ উঠছে - Barta24TV.com
ভোর ৫:৪৯, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে সরকারি খালের বেড়িবাঁধের অবৈধভাবে বৃক্ষ কর্তনের অভিযোগ উঠছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • 124 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি খালের বেড়িবাঁধের অবৈধভাবে বৃক্ষ কর্তন-প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

৪ ই এপ্রিল শনিবার উপজেলার বাহিরচর (দক্ষিণ) এলাকার স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন নাগরিক এর পক্ষ থেকে স্থানীয় শেখ ইদ্রীস আলীর বিরুদ্ধে উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রে জানা যায়, বাহিরচর এলাকার স্থানীয় মৃত কাইম্মুদ্দীন এর পুত্র শেখ ইদ্রীস আলী আনুমানিক ২৫-৩০ দিন আগে বালুরচর সংলগ্ন সরকারি খালের বেড়িবাঁধের অবৈধভাবে (রেন্ডি কড়ি-১ ,কদম-১ চামুল -২) মোট ০৪ টি বৃক্ষ কেটে বিক্রি করেছেন।

সরেজমিনে তদারকি করে আরো জানা যায়, স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, আমরা বিষয়টি অবগত আছি এবং অনেকেই এ বিষয়ে বাঁধা দেওয়ার পরেও কোন টনক নড়েনি।

এ ব্যাপারে দড়িকান্দি এলাকার শফিউদ্দিন শফি (গাছের বেপারি) মুঠোফোনে জানান,আমার কাছে শেখ ইদ্রীস আলী কিছু গাছ বিক্রি করেছিলো আমি তাকে বিনিময়ে ২৫ হাজার টাকা দিয়েছি।বিষয়টি নিয়ে শেখ ইদ্রীস আলীর পরিবারের সাথে কথা বলে জানা যায়,আমরা আমাদের রেকর্ডের জায়গা থেকে গাছ বিক্রি করেছি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে জানান, আমি বিষয়টি অবগত নেই,বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সততা পাওয়া গেলে আইনুসারে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category