1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি - Barta24TV.com

সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 129 Time View

স্টাফ রিপোর্টার,শামীম আহমেদ সিলেট:

সিলেটে এক সাংবাদিককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক লাকী আক্তার (৩১) সিলেট সদর (কোতোয়ালী) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, লাকী আক্তার দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন। সম্প্রতি তিনি এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন।অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ আগস্ট ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক লাকী আক্তার এর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেন। এতে তার পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অব্যাহত রয়েছে। ফলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে সিলেট সদর (কোতোয়ালী) থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাংবাদিক মহলে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category