


নিজস্ব প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলাবাসীসহ সিলেট এবং বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক পরিচ্ছন্ন রাজনীতির বাহক সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিং তারিয়াং।
এক শুভেচ্ছা বার্তায় স্টেলিং তারিয়াং বলেন,পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই পবিত্র আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সমান ভাবে ছড়িয়ে পড়ে- এই প্রত্যাশা ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দকে কেন্দ্র করে সবাইকে ভেদাভেদ ভুলে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি দেশবাসীসহ সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।