1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি - Barta24TV.com

সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 229 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, হৃদ্‌রোগে আক্রান্ত সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

সেলিমা রহমানের দ্রুত আরোগ্যের জন্য তাঁর পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category