1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করেন - Barta24TV.com
সন্ধ্যা ৭:৩৯, শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৫, ২০২৬
  • 8 Time View

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন আজ ৫ জুন (শুক্রবার) ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে মন্ত্রী শিশু সদনের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান ও শিক্ষা-চিকিৎসা সেবা ঘুরে দেখেন। তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।এছাড়াও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী ও স্থানীয় জনপ্রতিনিধি এবং শিশু সদনের কর্মকর্তা- কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে সরকার কাজ করছে। সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। তিনি শিশুদের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শন শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের জন্য মিষ্টি ও ফল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category