1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রাজশাহী-৫ এ উন্নয়ন-অঙ্গীকার নিয়ে মাঠে নুরুজ্জামান লিটন - Barta24TV.com
রাত ১১:২৭, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-৫ এ উন্নয়ন-অঙ্গীকার নিয়ে মাঠে নুরুজ্জামান লিটন

রাজু আহমেদ,রাজশাহী
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
  • 320 Time View

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন জনসংযোগ করেছেন। জনসংযোগের সময় তিনি দলীয় প্রতিক দাঁড়িপাল্লায় ভোট ও দোয়া কামনা করেন।

বৃহস্পতিবার(১১ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া নগরপাড়া, বিলমাড়িয়া দিয়ারপাড়া, সোনা পীরতলা বাজার, বিলমাড়িয়া ইকো সেন্টার বাজার সহ গুরুত্বপূর্ণ বাজার গুলোতে জনসংযোগ করেন।

নির্বাচনী জনসংযোগের সময় মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, পুঠিয়া- দুর্গাপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস ও চাঁদাবাজী মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নাই। এ সময় উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

জনসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ এইচ এম মুনছুরুল হক মন্টু, পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আমিনুল হক ডালিম ও জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সহ অসংখ্য দলীয় নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category