1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষাদিবস পালিত - Barta24TV.com
সন্ধ্যা ৬:৪৩, রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষাদিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • 221 Time View

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় টাউন হলের শহিদ মিনারে প্রথমে শহিদদের ফুল শ্রদ্ধা জানান ময়মনসিংহ- ০৪ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ,ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়া। এছাড়াও ময়মনসিংহের বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য দপ্তর, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী দল ও সংগঠন এবং ভাষাপ্রেমী জনতা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category