1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মিরপুরে ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের স্মরণীয় জয় - Barta24TV.com
বিকাল ৩:২৩, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের স্মরণীয় জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 17 Time View

স্পোর্টস ডেস্কঃ

ঢাকার মিরপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে টেস্টে হারালো বাংলাদেশ। শেষ বিকেলে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে ১৬৩ রানে অলআউট করে বাংলাদেশ। নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের বোলিংয়ে বাংলাদেশ পায় ১০৪ রানের ঐতিহাসিক জয়। টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়।

২৬৮ রানের লক্ষ্য দেওয়ার পর ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে ছিল তীব্র উত্তেজনা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শেষ বিকেলে সেই উত্তেজনার জবাব দিতে শুরু করেন বাংলাদেশের বোলাররা।

বিশেষ করে নাহিদ রানা ছিলেন বিধ্বংসী। তার গতিময় বোলিংয়ে একে একে ফেরেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এরপর নোমান আলি ও শাহিন শাহ আফ্রিদিকেও আউট করে বাংলাদেশের জয়ের পথ আরও সহজ করেন তিনি।

পঞ্চম দিনের চা-বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১৬ রান। হাতে ছিল ৭ উইকেট, ফলে অনেকেই ধরে নিয়েছিল ম্যাচ ড্র হতে যাচ্ছে। কিন্তু শেষ সেশনে পুরো ম্যাচের রঙ বদলে যায়। শেষ সেশনে পাকিস্তানের দরকার ছিল ১৫২ রান, বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। এই লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে যায়। নাহিদ রানা একাই নেন ৪ উইকেট, আর বাকি ৩টি ভাগ করেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

সেশনের শুরুতেই তাইজুল ইসলাম আবদুল্লাহ ফজলকে (৬৬) এলবিডব্লিউ করেন। এরপর তাসকিন আহমেদের বলে সালমান আগা (২৬) ক্যাচ দেন। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এরপর সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ৩১ রানের প্রতিরোধ গড়েন। কিন্তু ৪৪ ও ৪৬তম ওভারে মাত্র ১ রানের ব্যবধানে এই দুই অভিজ্ঞ ব্যাটারকে ফিরিয়ে দেন নাহিদ রানা। ১৫২ ও ১৫৩ রানে তাদের বিদায়ে পাকিস্তানের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

এরপর ১৫৪ রানে হাসান আলিকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। নোমান আলিকেও আউট করেন নাহিদ রানা। শেষ উইকেট হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে ক্যাচ বানিয়ে ম্যাচ শেষ করেন তিনি। এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয়।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান। জবাবে পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হয় এবং ২৭ রানের লিড পায় বাংলাদেশ।শেষ পর্যন্ত মিরপুরে ইতিহাস গড়ে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে তুলে নেয় ১০৪ রানের স্মরণীয় জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category