1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত - Barta24TV.com
সকাল ১১:৪১, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
  • 95 Time View

জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জে ভোক্তা সচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে ভোক্তা অধিকার রক্ষায় প্রয়োজনীয় করণীয় ও আইন প্রয়োগের বিভিন্ন দিক উঠে আসে। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, ক্যাব সভাপতি এ বি এম সামছুন্নবী তুলিপসহ অন্যান্যরা।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, আড়ৎ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় সেমিনারে বক্তারা ন্যায্য মূল্য, নিরাপদ খাদ্য, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং ভোক্তার অধিকার সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category