1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ময়মনসিংহে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শেরপুর জেলা সফর করেন - Barta24TV.com
সকাল ১১:৪১, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শেরপুর জেলা সফর করেন

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
  • 148 Time View

মোঃ ইমরুল আহসান,নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি এর শেরপুর জেলায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজে উপস্থিত হলে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সম্মানিত বিভাগীয় কমিশনার কে “গার্ড অব অনার” প্রদান করেন।

অতঃপর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি।

সভায় উপস্থিত থেকে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে অপরাধ দমনে জেলা পুলিশের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

এ সময় শেরপুর জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category