1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভোলা দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা‌ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত‌ - Barta24TV.com
রাত ৪:২৯, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা‌ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত‌

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২, ২০২৪
  • 229 Time View

জামাল খান জেলা প্রতিনিধি

ভরবো মাছে মোদের দেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১জুলাই) সকাল১০:৩০মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃসাইদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃমাহফুজুল হাছনাইন।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মনজুর আলম খান,

দৌলতখান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃআনোয়ারুল ইসলাম,,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ওবায়েদুল্লাহ,দৌলতখান থানার ওসি(তদন্ত) মোঃ এরশাদুল হক ভুঁইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী আঃমন্নান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,মাছের রাজা ইলিশ’ ভোলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে,ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির ব্যাপক মাছ পাওয়া যাচ্ছে আর এ‌ মাছ দিয়েই সারাদেশের মানুষের চাহিদা পূরণ করা হচ্ছে।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শতশত জেলেদের উপস্থিত হতে দেখা যায় এই অনুষ্ঠানে।
এর মধ্যে বিশেষ অতিথি দৌলতখান খান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন, জেলে চাউল নিয়ে কিছু সময় তার কাছে অভিযোগ আসে, চাউল নিয়ে নয়ছয় হয় তাই তাদের যেন চাউলের পরিবর্তে জেলেদেরকে টাকার ব্যবস্থা করে দেওয়া হয়।তার এই মন্তব্য সব জেলেরা সমর্থন করেছেন।
জেলেদের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তারা সরকারি নির্দেশ মেনে নিষেধাজ্ঞার সময় মৎস্য আহরণ থেকে সব সময় বিরত থাকেন।

এ সময় সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল তারা যেন সঠিকভাবে পায় সেই বিষয়টি তদারকি

করার জন্য অনুরোধ জানান জেলা দায়িত্বরত কর্মকর্তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category