1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভক্তদের তূপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল বিমানবন্দরে - Barta24TV.com

ভক্তদের তূপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল বিমানবন্দরে

নাজমুল ইসলাম চৌধুরী
  • Update Time : Thursday, October 16, 2025
  • 558 Time View

নিজস্ব ডেস্ক :

এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটদল। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে ফাইনালের স্বপ্ন তো পূরণ হয়নি,উল্টো আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার চরম লজ্জা নিয়ে(বুধবার) দেশে ফিরেছেন ট্রাইগাররা।

এই ব্যর্থতার ফলশ্রুতিতে বিমানবন্দরে নেমেই এক নজিরবিহীন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। হতাশাগ্রস্ত সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।ভক্তরা ভুয়া ভুয়া বলে হৈচৈ সাথে তাদের ঘৃণা বহিঃপ্রকাশ লক্ষ করা যায়,ভক্তরা বলেন দেশের মাঠিতে হাজারও কাজ রেখে ক্রিকেট খেলা দেখি,বিনিময়ে আমরা তাদের কাছ থেকে কস্ট ছাড়া আনন্দ পাইনি,

সেপ্টেম্বরে যখন ট্রাইগাররা দেশ ছাড়েন,তখন সমর্থকদের উষ্ণ বিদায় ছিল তাদের সঙ্গী।তবে স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ায় সেই সমর্থকরাই এখন ক্ষুব্ধ।

ফলস্বরূপ,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের ঘিরে সৃষ্টি হয় এক অস্বস্তিকর পরিবেশ। অতীতে এমন বিরূপ পরিস্থিতিতে পড়তে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের।

এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ থাকলেও পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে সেই স্বপ্ন ভেঙে দেন জাকের আলী অনিকরা।এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় এলেও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি হয়েছে হোয়াইটওয়াশ।

ওয়ানডেতে দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো দৃষ্টিকটু।আফগানিস্তানের সাথে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ ক্রিকেটদল।

সিরিজের শেষ ম্যাচে ২৯৩ রানের জবাবে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ,যা গত সাত বছরের মধ্যে দলের সর্বনিম্ন স্কোর।

ভুলে যাওয়ার মতো এক সফর শেষে দেশে ফিরে তিন দিনের মধ্যেই ক্রিকেটারদের নামতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজে।

আগামী শনিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category