1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত - Barta24TV.com
রাত ২:১৫, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
  • 196 Time View

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের চাহিদা হ্রাসকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং ঐক্যবদ্ধ সদর, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চ (টেংকের পাড়) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এম.এম. রকীব উর রাজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব সাজেদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক জনাব সাবের হোসেন এবং সংগঠনের সদস্য সচিব ও মুখপাত্র জনাব শেখ আরিফ বিল্লাহ আজিজী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। বক্তারা বলেন, খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category