1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ায় টিটকারির জের ধরে আহত -১ ও নিহত-১ - Barta24TV.com
রাত ৩:২৩, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় টিটকারির জের ধরে আহত -১ ও নিহত-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪
  • 361 Time View

ব্রাহ্মণবাড়িয়ায় টিটকারির জের ধরে আহত -১ ও নিহত-

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

“ফইন্নির পোলারা খাইতে পায় না আবার ২ লাখ দিয়ে কোরবানির গরু কিনে ” এই টিটকারীর জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে ঈদের দিন নিহত ১।

আজ ১৭/৬/২৪ ইং রোজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় “ফকিন্নির পোলারা খাইতে পায় না আবার ২ লাখ দিয়ে কোরবানির গরু কিনে ” এই টিটকারীর জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে ঈদের দিন সকালে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।এর আগে গতকাল রবিবার ৬ টার সময় আবুল হোসেন এর প্রতিপক্ষ সামাদ হাজীর গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হলে এতে আবুল হোসেন ও তার ভাই আবু সাঈদ গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় আবুল হোসেন কে ঢাকায় রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ঈদের দিন সকাল ৭ টায় আবুল হোসেন মারা যান। নিহত আবুল হোসেন আখাউড়া উপজেলাস্থ ধরখার ইউপি’র রুটি গ্রামের মৃত মোঃ হাসু মিয়ার পুত্র। নিহত আবুল হোসেন এর প্রতিপক্ষ একই এলাকার মৃত মান্নান হাজীর পুত্র সামাদ হাজীর গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবত আদালতে মামলা চলমান ছিলো । আবুল হোসেন ও তার ভাই আবু সাঈদ মিলিত হয়ে বাড়ির পাশের এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা দিয়ে কোরবানির জন্য একটি গরু ক্রয় করেন। এটা দেখে প্রতিপক্ষের সামাদ হাজী টিটকারী করে মানুষের কাছ বলতে থাকেন ” ফকিন্নির পোলারা ভাত খাইতে ভাত পায় না আবার ২ লাখ টাকা দিয়ে কোরবানির গরু কিনছে!” তখন নিহত আবুল হোসেন ও তার ভাই আবু সাইদ এই কটুক্তির প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে এ সংঘর্ষে আবুল হোসেন ও আবু সাঈদ গুরুতর আহত হন।

এবিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। এবং অভিযুক্ত আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের স্পেশাল টীম অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category