1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পত্নীতলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা - Barta24TV.com

পত্নীতলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Friday, January 16, 2026
  • 194 Time View

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নজিপুর সরদার পাড়া মোড়ে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাগর হোসেন দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি এবং পৌর শ্রমিকদলের সভাপতি মো. মাসুম রেজা।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।

পরে থানা মসজিদের পেশ ইমাম মো. ফজলুর রহমান দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category