


মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ,চট্টগ্রামঃ
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে নৈতিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নৈতিকতার ভিত্তিতে সমাজ পুনর্গঠন সম্ভব হলে মাদক সমস্যা, কিশোর গ্যাং থাকবেনা। এজন্য শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে আইস ফ্যাক্টরিস্থ তাওহিদুল উম্মাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন।
তাওহিদুল উম্মাহ মাদরাসার চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল-জামেয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের মুহতামিম হযরত মওলানা আবু তাহের নদভী কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আল-আযহারী, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউছার হোসেন বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাঈদুর রহমান সাঈদ, রেলওয়ে স্টেশন কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, আল হামিম ইন্সটিটিউশনের প্রিন্সিপাল আরিফুল ইসলাম এবং নাজিমুদ্দিন চৌধুরী এ্যানেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপি নেতা জামসেদ হায়দার, সাবেক মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন, সাত্তার, সদরঘাট থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. রাশেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মো. কামাল, শ্রমিক নেতা রাইসুল ইসলাম রুমন, ফজলুল হক রোমেল, নজরুল ইসলাম, সিরাজ, ছাত্রনেতা মো. শামছুজ্জামান বাপ্পী, সদরঘাট থানা মৎস্যজীবী দল নেতা টিটু, যুবদল নেতা মো. কাশেম, মো. জিয়াউদ্দিন, মো. হারুন, মো. শাহীন, মো. মেহেরাজ, মো. জামাল, জহির, রবিউল ইসলাম রাজু, তাঁতি দল নেতা খোকনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “হিফজে কোরআন সম্পন্ন করা শুধু একটি শিক্ষাগত অর্জন নয়, এটি নৈতিকতা, চরিত্র গঠন ও আত্মশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। আজকের এই হাফেজরা আগামী দিনের আলোকিত সমাজ গঠনে নেতৃত্ব দেবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের সমন্বয় ঘটাতে পারলেই একটি মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। মাদরাসা শিক্ষাব্যবস্থা আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। চট্টগ্রাম সিটি করপোরেশন নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে সবসময় সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করবে।
অনুষ্ঠান শেষে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে দেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।