1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নাটোরে বসতবাড়িতে আগুনে মা-মেয়ের মৃত্যু - Barta24TV.com
রাত ৮:৩৮, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বসতবাড়িতে আগুনে মা-মেয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • 91 Time View

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে সোমবার ভোর ৪টার দিকে এক বসতবাড়িতে আগুন লেগে এক নারী ও তার এক বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, মৃতরা হলেন ঝান্টু প্রমাণিকের স্ত্রী ৩০ বছর বয়সী আতিয়া খাতুন ও তার মেয়ে রওজা খাতুন।

আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ঝান্টুর বাড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে মা-মেয়ের পোড়া মরদেহ উদ্ধার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category