


হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।
আজ ১৯ শে এপ্রিল রবিবার বেলা ১২ টায় জেলা পরিষদে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস,সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর,কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম,সদস্য -এসএম অপু,সদস্য -সৌরভ সাহা প্রমূখ।
উল্লেখ্য, মাদক- সন্ত্রাস ও ইভটিজিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পরিষদের প্রশাসকের সাথে মতবিনিময়ে আলোকপাত করা হয়।
জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশিদ খান জানান,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্য দিয়ে সমাজের অন্যায় -অসংগতি ও অনিয়ম -দূর্ণীতি রুখতে পারলেই আমাদের রাষ্ট্র ও সমাজ আলোকিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।