1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নড়াইল-১ আসনের সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা - Barta24TV.com
রাত ৮:৪৫, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল-১ আসনের সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪
  • 238 Time View

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইল এক আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।

গতকাল সোমবার (২৬) রাতে উপজেলার নড়াগাতি থানায় মামলাটি রেকর্ড হয়েছে। মামলাটি করেছেন নড়াগাতি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১২ টার দিকে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য  নিশ্চিত করেছেন।

বি এম কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সদস্য। খান শামীমুর রহমান দুই বার কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি নড়াগাতি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।মামলার অন্যতম আরও তিন আসামি হলেন কেন্দ্রীয় যুব লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির,  সাধারণ সম্পাদক ও সাবেক বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফোরকান আলী।মামলার এজহারে বাদী দাবি করেছেন, সাবেক সংসদ সদস্য বিএম কবিরুলহক মুক্তিসহ আসামিরা গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, শর্টগান, বন্দুক, হাতবোমাসহ জনতাবদ্ধ হয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনি সমাবেশ করে। বিএনপির নেতা-কর্মীসহ এলাকায় জনমেন ভয় ও ত্রাস সৃষ্টির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পতনের জন্য সরকার বিরোধী মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের এবং এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করে। তাদের খুন জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ করে। শর্টগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এতে ভয়ে ওই এলাকার বিএনপি নেতাকর্মীরা তাঁদের বাড়িঘর ছেড়ে আশেপাশের গ্রামে আশ্রয় নেয়।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরক আইনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় নি। তবে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category