


রাজু আহমেদ, রাজশাহী : রাজশাহী দুর্গাপুরের দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকালে পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান।
বেসরকারি উনয়ন সংস্থা ইএসডিও’র উদ্যাগে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদশ স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় আয়াজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পর উপজেলা সমন্বয়কারী মোসা. লায়লা খাতুন। অন্যদের মধ্যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হাসানুজ্জামান, হিসাব সহকারী নাজমুল হোসেন, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় সমাজ সেবী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের পরিধি কার্যকারিতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

বক্তরা বলেন, গ্রাম আদালত পদ্ধতি অতি প্রাচীন হলেও এর গ্রহন যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অটুট রয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের অসহায় নিরীহ লোকজন অতি সহজেই ন্যায্য বিচার পতে পারে। এখানে বিভিন ক্ষেত্রে হয়রানী ও ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। স্থানীয় জনপ্রতিনিধিরা জবাবদিহিতার মাধ্যমে গ্রাম আদালত পরিচালনা করে থাকে বলে এর নিরপেক্ষতা বজায় থাকে। তাই গ্রাম আদালত শক্তিশালী হলে মানুষ ন্যায় বিচার পাবে এবং সমাজে শান্তি বিরাজ করবে। শেষে ভিডিও’র মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।