

বিনোদন ডেস্কঃ
পিতৃবিয়োগ হয়েছে বাংলাদেশের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের। বাবাকে হারানোর শোকের মাঝেই তৃতীয় স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, শেষ সময় বাবার পাশে ছিলেন না স্ত্রী। বাবাকে অবহেলার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম।
মঙ্গলবার রাত ৯টায় রাজধানী ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো আলমের বাবা আবদুর রাজ্জাক। তিনি হিরো আলমের পালিত পিতা। শৈশবে অভিভাবকত্ব নেন। হিরো আলমের জন্মদাতা বাবা মারা যান ২০১৭ সালে। আবদুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ জানিয়ে হিরো আলম বলেন, “সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।” আজ জানা গিয়েছে বাবাকে অবহেলার অভিযোগে তৃতীয় স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে দিয়েছেন তিনি।