1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জামালপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বকশীগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন - Barta24TV.com

জামালপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বকশীগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 431 Time View

মোঃ রাসেল রানা,জামালপুরঃ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের শক্তি, নেতৃত্বগুণ ও ক্রীড়া মনোভাব বিকাশের লক্ষ্যে জামালপুর জেলা পর্যায়ে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর সমাপনী ও ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) জামালপুর জেলা স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১–১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ৫–৪ গোলে জয়লাভ করে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ, আর এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন,“তরুণ সমাজকে মাদক ও অপরাধের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তোলে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, এবং ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও খেলাধুলার সৌন্দর্য দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটি জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন আয়োজকরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category