1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মেলান্দহে নারী সমাবেশ । - Barta24TV.com

জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মেলান্দহে নারী সমাবেশ ।

Reporter Name
  • Update Time : Sunday, December 8, 2024
  • 205 Time View

মেলান্দহ থেকে রমজান আলী

“শহীদের রক্ত বৃথা যেতে দেব না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণতান্ত্রিক মানবিক আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে, গতকাল ৮ ডিসেম্বর রবিবার  উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের উদ্বোধনের মধ্য দিয়ে  সমাবেশ অনুষ্ঠিত হয়।  উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি  জাতীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। মেলান্দহ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামসুন্নাহার শান্তির সভাপতিত্বে  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা নেত্রীগণ বক্তব্য রাখেন । উক্ত সমাবেশে সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুষি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category