1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা - Barta24TV.com
বিকাল ৫:৫৭, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
  • 452 Time View

ষ্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর এলাকার হাই স্কুল খেলার মাঠে পতাকা উত্তোলন, আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। এ সময় বর্ণাঢ্য র‍্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,পৌর বিএনপি’র সাবেক সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া,দেউলাবাড়ি  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, জিবি জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আব্দুল বারী,বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,মোস্তাক আহমেদ সাগর, খুররম মাসুদ সিদ্দিকী, ইয়াসির আরাফাত শাওন, হাসানুজ্জামান তরুণ, মোহাম্মদ আফজাল হোসেনসহ আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জনতা দল, কৃষক দল, জিয়া মঞ্চ, মৎস্যজীবী দল এবং জাসাস এর নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category