1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঘাটাইলে দুই দিনব্যাপী তারুণ্য উৎসব, ক্রীড়া ও পিঠা উৎসব অনুষ্ঠিত। - Barta24TV.com
রাত ৪:০৫, রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে দুই দিনব্যাপী তারুণ্য উৎসব, ক্রীড়া ও পিঠা উৎসব অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
  • 263 Time View

 

মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রেট হার্ট হাই স্কুলের দুই দিনব্যাপী তারণ্যের উৎসব পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা। ৭,৮ ফেব্রুয়ারী শনিবার ও রবিবার সারাদিন ব্যাপি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন পিঠা ও শীতকালীন সবজি সহ নানা প্রদর্শনী স্টল প্রদর্শিত হয়েছে। দুই দিন ব্যাপি অনুষ্ঠানে মোট ১৫ টি খেলায় স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছে। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন গ্রেট হার্ট হাই স্কুলের পরিচালক ইয়ামিন হাসান, সভাপতিত্ব করেন পোড়াবাড়ি দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও গ্রেট হার্ট স্কুলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল বাজার বনিক সমিতির সাবেক সহ-সভাপতি মুনছুর আহম্মেদ, গ্রেট হার্ট হাই স্কুলের সম্মানিত সদস্য গোলাম মোস্তফা, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিবাবক, জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল ইউনিটের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,ঘাটাইল রিপেোর্টার্স ইউনিটির সভাপতি রাহাতুজ্জামান সরকার, মোহনা টিভি উত্তর টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোহাম্মদ সোয়েব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category