1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট - Barta24TV.com

কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট

Reporter Name
  • Update Time : Tuesday, August 20, 2024
  • 273 Time View

স্পোর্টস ডেক্স : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতি দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তান রয়েছেন নাজমুল হোসেন শান্তরা।

বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। আর অনুষ্ঠিতব্য টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেল।
জানা গেছে, ম্যাচ ছাড়াও ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণ পর্বও সাজিয়েছে দুই গণমাধ্যম।
পাকিস্তান সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি দলে সব নিয়মিত খেলোয়াড়রা রয়েছেন। তবে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। আর পেসার তাসকিন খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে।

এদিকে স্বাগতিক পাকিস্তান ইতোমধ্যে প্রথম টেস্টের একাদশ প্রকাশ করে ফেলেছে। শান মাসুদের নেতৃত্বে প্রথম টেস্টের দলে আছেন আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ। আগামী ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও শুরু হবে একই ভেন্যুতে।
সুএঃ দৈনিক অভিযোগ বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category