1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণা: পিবিআইয়ের হাতে আটক মনির হোসেন। - Barta24TV.com

কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণা: পিবিআইয়ের হাতে আটক মনির হোসেন।

Reporter Name
  • Update Time : Thursday, April 16, 2026
  • 121 Time View

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার কাছ থেকে প্রায় ৬৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।

আটক মনির হোসেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর চান্দাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Made In Jamalpur’ এর দেবর হিসেবে পরিচিত ছিলেন।

অভিযোগ রয়েছে, মনির হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন কৌশলে মানুষের আস্থা অর্জন করে তিনি বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category