1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের ড্রোন ইউনিট মোতায়েন - Barta24TV.com

ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের ড্রোন ইউনিট মোতায়েন

Reporter Name
  • Update Time : Friday, January 31, 2025
  • 230 Time View

বার্তা ডেস্কঃ

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানের অগ্নিনিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দিনরাত ২৪ ঘণ্টা সেবা দিতে মুঠোফোন নম্বর চালুসহ অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পুরো ময়দানে অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৭৪ জনকে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে ড্রোন ইউনিট।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ফায়ার সার্ভিসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইজতেমা ময়দানে তাৎক্ষণিক অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় (নির্ধারিত জায়গায়) ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুজন করে ফায়ার ফাইটার সব সময় দায়িত্ব পালন করবেন। অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য দুটি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১ ০২০৮৬৫ মুঠোফোন নম্বর ও ০২২২ ৪৪১০০৮২ নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে। অগ্নিনিরাপত্তা দিতে ময়দানের বিভিন্ন স্থানে ৪টি পানিবাহী গাড়ি, ৩টি অ্যাম্বুলেন্স, ১৪টি পাম্প, ২২০টি এক্সটিংগুইশার, ১৩টি জেনারেটর, ১২৮টি ওয়াকিটকি, ১৫০টি ডেলিভারি হোস এবং ১৪টি ব্রাঞ্চ পাইপ প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদে (কামারপাড়া ব্রিজের নিচে) উদ্ধারকারী স্পিডবোট ও চারজনের ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত অগ্নিনির্বাপণে পানি দেওয়ার জন্য তুরাগ নদের তীরে ছয়টি, বিভিন্ন সংরক্ষণাগারে পাঁচটি পাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলোকে ইজতেমার সময় প্রস্তুত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category