1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাটুরিয়ায় এয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা - Barta24TV.com
সকাল ৮:১৩, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়ায় এয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • 11 Time View

সাটুরিয়া প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সাটুরিয়ায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং ও সহকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টায় সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সেনাবাহিনীর প্রতিনিধি মেজর এ এম এস রাফিউল চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার নার্গিস সুলতানা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো: ইউসুফ হোসেন।

সভায় ভোটকেন্দ্রের শৃঙ্খলা, ব্যালট বাক্সের সঠিক ব্যবহার, ভোটার শনাক্তকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category