
সাটুরিয়া প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং ও সহকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সেনাবাহিনীর প্রতিনিধি মেজর এ এম এস রাফিউল চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার নার্গিস সুলতানা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো: ইউসুফ হোসেন। সভায় ভোটকেন্দ্রের শৃঙ্খলা, ব্যালট বাক্সের সঠিক ব্যবহার, ভোটার শনাক্তকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
Developed by BDITHOST