1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
৯ তলা থেকে লাফিয়ে একসাথে ৩ বোনের আত্মহত্যা - Barta24TV.com
রাত ৮:০৪, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ তলা থেকে লাফিয়ে একসাথে ৩ বোনের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • 110 Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের উত্তর প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট ভবনের নবম তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তিন বোন। যাদের বয়স ১৮ বছরের নিচে। অভিযোগ উঠেছে, শিশু তিনটির বাবা-মা তাদের অনলাইন গেমিং আসক্তি নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে উত্তর প্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, তিন বোন একসাথে লাফ দেয়ার সময় আশপাশের বাসিন্দাদের অনেকেই ঘুমিয়ে ছিলেন। তিন বোনের নিচে পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে তাদের। আত্মহত্যা করার আগে মেয়েরা ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছিল। তাদের পরিবার যখন ঘরের দরজা ভেঙে তাদের বাঁচাতে প্রবেশ করে, ততক্ষণে লাফিয়ে পড়েছিল ওই তরুণীরা।

এনডিটিভির প্রতিবেদন বলছে, নিহত বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২) একটি কোরিয়ান গেমে আসক্ত ছিল এবং এ নিয়ে পারিবারিকভাবে বাবা-মার সাথে কলহ চলছিল। মূলত করোনা মহামারির সময় থেকে তারা অনলাইন গেমের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়ে।

এই গেমের নেশায় তারা নিয়মিত স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। এমনকি তাদের আচরণে এক অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল; গোসল, খাওয়া, স্কুলে যাওয়া কিংবা ঘুমানো সবকিছুই সব সময় একসাথে করত তারা।

গেমটির আসক্তি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা নিজেদের কোরিয়ান নামও রেখেছিল। বাসা থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। এতে কান্নার ইমোজি দিয়ে লেখা ‘দুঃখিত, বাবা

Please Share This Post in Your Social Media

More News Of This Category