1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বহিস্কৃত মহিলা দল নেত্রী পলি মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে - Barta24TV.com

বহিস্কৃত মহিলা দল নেত্রী পলি মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026
  • 272 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

দলীয় নীতি,আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিস্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

তিনি জানান, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না—সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কী ধরনের মাদক জব্দ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

উপপরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে অন্য কেউ মাদক দিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলির দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়। তার বিরুদ্ধে অন্যের জমি দখল, মাদক সেবন ও ব্যবসা, প্রতিবেশীদের ওপর নির্যাতন, অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category