1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহে অন্যায় ভাবে ধান কর্তনের অভিযোগের সংবাদ সম্মেলন  - Barta24TV.com
বিকাল ৩:৪০, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে অন্যায় ভাবে ধান কর্তনের অভিযোগের সংবাদ সম্মেলন 

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
  • 251 Time View

মেলান্দহ থেকে রমজান আলীঃ

জামালপুরের মেলান্দহে ৫নং নয়ানগর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মৃত খলিলুর রহমানের পুত্র আসাদুজ্জামানের ভোগ দখলীও রেজিস্ট্রিকৃত  ৩৭ শতাংশ ভূমির পাকা ধান কর্তন করার প্রতিবাদে ২৫ ডিসেম্বর বিকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী আসাদুজ্জামানের অভিযোগ,পাশাপাশি বসবাসকারী প্রতিপক্ষ ইসমাইল হোসেনের পুত্র রবিউল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবত জমা জমি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। এছাড়াও আসাদুজ্জামান অভিযোগ করেন- প্রতিপক্ষ রবিউল ইসলাম গংরা চাঁদাবাজি ধর্ষণ ও চুরি করার মত জঘন্যতম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসিতেছে।

ঘটনার একপর্যায়ে, গত ১৩ ডিসেম্বর দিবারাত্রি সুযোগ সন্ধানে রবিউল ইসলাম গংরা শিহাটা মৌজার ১৩১নং দাগের ২৬ শতাংশ ও শিওরী মৌজার ১৮৬ নং  দগের ১১শতাংশ  ভুমি আমার নামীয় রেজিস্ট্রিকৃত দীর্ঘদিনের ভোগ দখলীয় ভূমি থেকে পাকাধান কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী আসাদুজ্জামান ও এলাকাবাসী ন্যায়বিচার দাবী করেন। এলাকাবাসীর অভিযোগ, উক্ত বিষয়াদি  নিদর্শনএলাকায় নিরশন কল্পে  এলাকায় দফায় দফায় শালিশী বৈঠক হলেও  রবিউল ইসলাম গংরা কোন প্রকার সুরাহে আসেনি বলে জানা যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category