

নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩(সদর-সাটুরিয়া) সংসদীয় আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সভাপতি আফরোজা খানম রিতা এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি মো.শাহজাহান আলী(সাজু মল্লিক) ও জামায়াত ইসলামীর মাওলানা দেলোয়ার হোসেনসহ আট জন প্রার্থী মনোনয়ন বৈধ হয়েছে।
নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের প্রচারনা ততই জমে উঠছে।প্রাথমিক জনমত জরিপে এ আসনে এিমুখী লড়াইয়ের আভাস মিলছে, সাধারণ ভোটারের সাথে কথা বলে যেটা জানা গেছে বাংলাদেশ জাসদের শাহাজাহান আলী সাজু ( মল্লিক) মানিকগঞ্জ ৩ আসনে দিন দিন জনমত জরিপে এগিয়ে আছেন।
শাহজাহান আলী সাজু( মল্লিক) মানিকগঞ্জ ৩ আসনের কৃষক শ্রমিকসহ নতুন ভোটার ছাত্র তরুন ও শিক্ষিত শ্রেনীর মানুষের কাছে কৃষকের সন্তান শান্ত স্বভাবের সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান সাজুর মটর গাড়ি (কার) মার্কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি মনে করছে মানিকগঞ্জ ৩ সংসদীয় আসনের জনগন।