1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জে গৃহবধু ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক - Barta24TV.com
সকাল ১১:৫৬, শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গৃহবধু ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
  • 105 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভুক্তভোগীর স্বামী জানান, রবিবার (১২ জানুয়ারি) রাতের দিকে তারা মানিকগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দেরি হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে রাত আনুমানিক ১২টার দিকে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান নেন। এ সময় কর্তব্যরত দুই আনসার সদস্য নিরাপত্তার অজুহাতে তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান।

ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে তাকে আলাদা স্থানে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়।

হাসপাতাল আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার সাহেব মিয়া জানান, রাত তিনটার দিকে তিনি ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “গৃহবধু ধর্ষণের অভিযোগের পরপরই দুই আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আটক আনসার সদস্যরা হলেন,আবু সাঈদ (২৬), পিতা হাবিবুর রহমান, বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রাম এবং সাহাদৎ হোসেন (৩২), পিতা আজাহার আলী, বাড়ি টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামে।

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন জানান, ধর্ষণের শিকার গৃহবধুকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। দায়িত্বশীল বাহিনীর সদস্যদের দ্বারা এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category