1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বলিউডের রহস্যময় জুটি মিঠুন–শ্রীদেবীর আলোচিত অধ্যায - Barta24TV.com
রাত ১০:০৬, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের রহস্যময় জুটি মিঠুন–শ্রীদেবীর আলোচিত অধ্যায

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
  • 281 Time View

বিনোদন ডেস্কঃ

বলিউডের সোনালি অতীতে এমন কিছু জুটি রয়েছে, যাদের নাম আজও উচ্চারিত হলে নস্টালজিয়ায় ভরে ওঠে দর্শকের মন। মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী ছিলেন ঠিক তেমনই এক আলোচিত ও জনপ্রিয় জুটি,যাদের পর্দার রসায়ন বাস্তব জীবনের গুঞ্জনকেও ছাড়িয়ে গিয়েছিল।একসময় বলিউডে তাদের প্রেম নিয়ে নানা আলোচনা,গোপন বিয়ের গুঞ্জন এবং নানা অজানা সম্পর্কের গল্প ছড়িয়ে পড়েছিল চারদিকে।তবে বাস্তবতায় সেই গুঞ্জনের কোনো দৃঢ় প্রমাণ কখনোই সামনে আসেনি।

মিঠুন চক্রবর্তী ছিলেন সেই সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা, যিনি নিজের অভিনয় দক্ষতা, নাচের পারদর্শিতা ও শক্তিশালী ব্যক্তিত্ব দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তেমনি শ্রীদেবী ছিলেন সৌন্দর্য,অভিনয় ও বহুমাত্রিক প্রতিভার এক বিরল সমন্বয়ের সুন্দরী আবেদনময়ী নায়িকা। তাদের একসঙ্গে পর্দায় দেখা মানেই ছিল দর্শকের জন্য বিশেষ আকর্ষণ। সিনেমায় তাদের যুগল উপস্থিতি স্বাভাবিকভাবেই প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল।

কিন্তু সময়ের নিয়মে সেই অধ্যায় বাস্তব জীবনে পূর্ণতা পায়নি। শ্রীদেবী পরবর্তীতে প্রখ্যাত প্রযোজক বনি কাপুরকে বিয়ে করে পারিবারিক জীবনে স্থিরতা খুঁজে নেন। অন্যদিকে মিঠুন চক্রবর্তী তার স্ত্রী যোগিতা বালা”র সঙ্গে সুখী দাম্পত্য জীবন গড়ে তোলেন এবং পরিবারকেই জীবনের প্রধান শক্তি হিসেবে বেছে নেন।

তবুও দর্শকের হৃদয়ে মিঠুন–শ্রীদেবী জুটি থেকে যায় এক আলাদা অনুভূতির নাম হয়ে। কারণ তারা ছিলেন এমন এক জুটি, যাদের বাস্তবতা নয়, পর্দার রসায়নই ছিল সবচেয়ে বড় সত্য। আজও অনেকেই মনে করেন,বলিউডের ইতিহাসে এই জুটি ছিল এক অসম্পূর্ণ কিন্তু অবিস্মরণীয় গল্প, যা গুঞ্জন, কল্পনা আর রূপালি পর্দার আলোয় চিরকাল বেঁচে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category