1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পোরশা থানা পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার - Barta24TV.com
বিকাল ৩:৫৩, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশা থানা পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • 136 Time View

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁ জেলার পোরশা থানা পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পোরশা থানাধীন ১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশে পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে রয়েছে।

সংবাদ পাওয়ার পর পুলিশ সুপার, নওগাঁ’র নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে পোরশা থানার একটি চৌকস দল রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি বিধি মোতাবেক মূর্তিটি উদ্ধার করার নির্দেশ প্রদান করেন।উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ (একশত সাইত্রিশ) কেজি। উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ প্রক্রিয়ায় মূর্তিটি জব্দ করা হয় এবং বর্তমানে তা থানা হেফাজতে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কষ্টিপাথরের এই মূর্তিটি কয়েক শতাব্দী কিংবা তারও অধিক পুরনো এবং এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category