1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পিতার রুহের মাগফেরাত কামনায় দুর্গাপুরে মুসল্লিদের ইফতার করালেন খারুল আলম শুভ - Barta24TV.com

পিতার রুহের মাগফেরাত কামনায় দুর্গাপুরে মুসল্লিদের ইফতার করালেন খারুল আলম শুভ

শাহিনুর ইসলাম
  • Update Time : Thursday, March 12, 2026
  • 188 Time View

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: পিতার রুহের মাগফেরাত কামনা করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পারিলা গ্রামের কেন্দ্রীয় বড় জামে মসজিদে মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করেছেন সমাজসেবক খারুল আলম শুভ।

পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলার পারিলা জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক মুসল্লি অংশ নিয়ে একসঙ্গে ইফতার করেন।

আয়োজক খারুল আলম শুভ জানান, তার প্রয়াত পিতার রুহের মাগফেরাত কামনা এবং সকলের দোয়া প্রার্থনার উদ্দেশ্যে এই ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার শেষে মুসল্লিরা তার পিতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা খারুল আলম শুভের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category