1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পাঁচবিবিতে গাছিরা খেজুর রস থেকে গুড় তৈরী করছেন - Barta24TV.com

পাঁচবিবিতে গাছিরা খেজুর রস থেকে গুড় তৈরী করছেন

Reporter Name
  • Update Time : Wednesday, November 27, 2024
  • 252 Time View

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

দেশের উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় শীতের আগমনে গাছিরা গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষ হিসাবে পরিচিত খেজুর গাছ থেকে রস সংগ্রহের পর গুড় তৈরী শুরু করছে। খেজুর গুড় তৈরীর পাশাপাশি শীতকে ঘিরে গ্রামাঞ্চলে অনেকেই খেজুর রসে তৈরী করে শীতের পিঠাপুলি, পায়েস সহ নানান মজাদার সুস্বাদের খাবার। গাছিরা ভোর রাত থেকে গাছে লাগানো হাঁড়িতে জমা রস সংগ্রহ করে গুড় তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। খেজুর গুড়ের অনেক উপকার থাকলে অপকারও আছে বেশ।

পাঁচবিবির সীমান্ত ঘেঁষা রাস্তায় জমির আইল জঙ্গল ও পরিতক্ত জায়গায় সারি সারি খেজুর গাছ অ-যতœ অবহেলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব গাছের তেমন যতœ কেউ না করলেও শীত এলেই বাড়ে এর কদর। গাছিরা খেজুর গাছগুলো পরিস্কার করে রস সংগ্রহের নিমিত্তে হাঁড়ি ঝুলিয়ে রাখে। উপজেলা উচনা গ্রামের আব্দুর রউফ এর গাছ থেকে, দরগাপাড়ার আলম বলেন, আমাদের চোখের সামনে গাছ থেকে রস নামিয়ে গুড় তৈরী করে। কোন প্রকার ভেজাল দেয় না প্রতিবছর বাড়ির খাওয়ার জন্য গুড় এখান থেকেই ক্রয় করি। রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা গাছি আব্দুল মালেক বলেন, আমি ও ছোট ভাই প্রতিবছর প্রায় ২’শ গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরী করি। জ¦ালানীর দাম বৃদ্ধি হওয়ায় আগের ন্যায় লাভ না হলেও পূর্ব পুরুষদের পেশা চালিয়ে যাচ্ছি। গাছের মালিকদের গাছ প্রতি ৩-৪ কেজি গুড়ের বিনিময়ে গাছ থেকে রস সংগ্রহ করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার বলেন, খেজুরের রসের অনেক উপকার আছে। বাদুর সহ নানান পাখি গাছে বসে রস খায় এবং প্রসাব করে থাকে এজন্য আগুনে গরম করে অবশ্যই খেতে হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category