1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা - Barta24TV.com
সকাল ১১:৪৭, শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
  • 88 Time View

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলো শ্রীলঙ্কা। অন্যদিকে তিন ম্যাচের মধ্যে দুটিতে হারায় বেশ বিপদেই পড়েছে অজিরা। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচ তো জিততেই হবে, সেই সঙ্গে বসতে হবে নেট রানরেটের হিসাব-নিকাশে।

এ জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান জিম্বাবুয়ের। তিনে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। সমান ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আয়ারল্যান্ড। আর তলানিতে থাকা ওমানের সংগ্রহে নেই কোনো পয়েন্ট।

১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে আউট হন কুশল পেরেরা। এরপরও দলকে চাপে পড়তে দেননি ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এই দুই ব্যাটার মিলে গড়েন ৯৭ রানের বিশাল জুটি। তাতেই জয়ের দিকে এগোতে থাকে লঙ্কানরা। ফিফটি পূরণের পর ৩৮ বলে ৫১ রানে আউট হন মেন্ডিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category