1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দৌলতখানে চাঞ্চল্যকর মমতাজ বেগম হত্যা মামলা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলা জেলা পুলিশ সুপার, দ্রুত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ - Barta24TV.com

দৌলতখানে চাঞ্চল্যকর মমতাজ বেগম হত্যা মামলা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলা জেলা পুলিশ সুপার, দ্রুত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ

Reporter Name
  • Update Time : Saturday, September 19, 2026
  • 21 Time View

জামাল খান ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার দৌলতখান থানায় সংঘটিত চাঞ্চল্যকর মমতাজ বেগম হত্যা মামলার তদন্ত কার্যক্রম জোরদার ও সরাসরি তদারকির লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

​পরিদর্শনকালে পুলিশ সুপার আলামত সংগ্রহসহ ঘটনার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি মামলার বর্তমান অগ্রগতি এবং তদন্তের সার্বিক বিষয়ে উপস্থিত তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।

​ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার নিহত মমতাজ বেগমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আশ্বস্ত করেন যে, এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হবে। হত্যায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুততম সময়ের মধ্যে সব আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

​নির্দলীয় ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সাথে কাজ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারে কার্যকর অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি।

​উক্ত পরিদর্শনকালে ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আহসানুজ্জামান, পিপিএম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category